দুর্গাপুরে চিকিৎসক ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ পুলিশের, আজই জবানবন্দি নির্যাতিতার

খবর লাইভ : দুর্গাপুরে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণে নয়া মোড়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়েছে। ঠিক যে এলাকায় তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ সেখানেই নিয়ে যাওয়া হয়েছিল ধৃতদের। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের পোশাক বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের আশেপাশের এলাকায় এখনো পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অজানা রয়েছে। তাই নিউ টাউনশিপ থানার ও দুর্গাপুর থানার যৌথ টিম মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজনদের চিহ্নিত করতে স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। তদন্তকারী অফিসারদের দাবি, “এই অভিযানের পর তদন্তের গতিপথ আরও পরিষ্কার হবে এবং খুব শিগগিরই ঘটনার আসল চিত্র সামনে আসবে।”

এই ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন অভিযুক্তদের অন্যতম শেখ রিয়াজউদ্দিন, শেখ নাসির উদ্দিন, অপু বাউরি এবং ফিরদৌস শেখ। গত শনিবার রাতের এই ভয়াবহ ঘটনায় মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা দায়ের করা হয়।

ছাত্রীটির অভিযোগ, শুক্রবার রাতে কলেজের হস্টেলের কাছাকাছি জঙ্গলে তাঁকে টেনে নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি মিলে ধর্ষণ করে। ঘটনার পর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীটি ওড়িশার জলেশ্বরের বাসিন্দা এবং দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে থাকতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে চলেছে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ। ওই ফুটেজ থেকে অভিযুক্তদের গতিবিধি ও সময়রেখা নির্ধারণের চেষ্টা করছে তদন্তকারীরা। পাশাপাশি, মোবাইল লোকেশন ডেটা ও ডিজিটাল প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে।

এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, “বিজড়া গ্রামে নিয়ে যাওয়া দুই অভিযুক্তের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র হাতে এসেছে। আমরা মনে করছি, এই সূত্রগুলিই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago