ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত, রাহুলের হাফ সেঞ্চুরিতে সিরিজ জয়

খবর লাইভ : দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান। হাতে ছিল ৯ উইকেট। আর পঞ্চম দিনের প্রথম সেশনের মধ্যেই ভারতীয় ক্রিকেটাররা শেষ করে ফেললেন কাজ। মাত্র ১৭ ওভার খেলেই টিম ইন্ডিয়া ৭ উইকেটে জিতে নিল ম্যাচ ও ২-০ ফলে সিরিজ।

এই জয়ের সঙ্গে সঙ্গেই শুভমান গিল তাঁর অধিনায়কত্বে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেন। ঘরের মাঠেও এটাই তাঁর প্রথম সিরিজ় জয়। অপরাজিত থেকে হাফ সেঞ্চুরি করলেন কেএল রাহুল, যিনি দলের জয়ের নায়ক হয়ে উঠলেন। ১০৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি, আর তাঁর ব্যাট থেকেই এল জয়সূচক রান।

প্রথম ইনিংসে রান পাহাড় টিম ইন্ডিয়া

প্রথম ইনিংসে ব্যাট হাতে দুরন্ত শুরু করে ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল করলেন ১৭৫ রান, অধিনায়ক শুবমান গিলের ব্যাটে এল ঝকঝকে ১২৯, আর তরুণ সাই সুদর্শন করলেন ৮৭ রান। এই তিন ইনিংসের সৌজন্যে ভারত ৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা ২৪৮ রানে গুটিয়ে যায়। কুলদীপ যাদব একাই নেন ৫ উইকেট, রবীন্দ্র জাডেজা পান ৩টি। এই লিডের জোরেই ফলো-অন করানোর সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন গিল।

দ্বিতীয় ইনিংসে লড়াই করেও ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ়। ওপেনার জন ক্যাম্পবেল ও উইকেটকিপার শাই হোপ করেন দারুণ সেঞ্চুরি। শেষ উইকেটে জাস্টিন গ্রিভস (৫৪) ও জেডন সিলস (২৫) মিলে গড়েন ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি।* অধিনায়ক রোস্টন চেস করেন লড়াকু ৪০ রান। তবুও সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ় থামে ৩৯০ রানে।

চূড়ান্ত লক্ষ্যে সহজ জয় ভারতের

৩৯০ রানের ইনিংস শেষে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ১২১ রান। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৬৩। পঞ্চম দিনে কেএল রাহুলের ধৈর্যশীল ব্যাটিং ও শুভমান গিলের নেতৃত্বে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলল টিম ইন্ডিয়া।

এই জয়ে ভারত কেবল সিরিজই জেতেনি, বরং আবারও প্রমাণ করল যে টেস্ট ক্রিকেটে তাদের ধারাবাহিকতা এখনও অব্যাহত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago