খবর লাইভ : ফের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের ভূমিকায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের। ৬ বছর আগে মামলা হলেও তারপর থেকে আর কোনও হেলদোল ছিল না কেন্দ্রীয় সংস্থার। এই বিষয়টি নিয়েই এদিন পুরনো সেই মামলার শুনানিতে সিবিআইকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের। ৬ বছর পর আজ সোমবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলার শুনানি ছিল। ২০১৯ সালে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি ছিলেন রাজীব কুমার। কলকাতা হাইকোর্ট তাঁকে আগাম জামিন দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে তারপর থেকে আর মামলা এগোয়নি।
এদিন রাজীব কুমারের হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী। তিনি তাঁর সওয়ালে বলেন, “আমার মক্কেল এই তদন্তে একাধিকবার সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করতে চেয়েছেন। তবুও সিবিআই কোনও পদক্ষেপ করেনি। ৬ বছর আগের মামলা হলেও আমার মক্কেলকে একবারও ডেকে পাঠায়নি সিবিআই।”
উল্লেখ্য, ১০ বছর আগে সারদা মামলার তদন্তে সেই সময় বিশেষ তদন্তকারী দল বা SIT তৈরি হয়। সেই সিটের অন্যতম প্রধান সদস্য ছিলেন রাজীব কুমার। পরবর্তী সময়ে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগ, সেই সময়ে রাজীব কুমার তাদের তদন্ত সহযোগিতা করেননি বরং গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র তিনি লোপাট করে দিয়েছেন। সেই বিষয়টি নিয়েই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা করে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…