দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়াকে ‘গণধর্ষণের’ অভিযোগে ১১ দফা সুপারিশ করল জাতীয় মহিলা কমিশন

খবর লাইভ : দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়াকে ‘গণধর্ষণের’ অভিযোগের প্রেক্ষিতে ১১ দফা সুপারিশ করল জাতীয় মহিলা কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছে তারা। জাতীয় মহিলা কমিশনের সদস্য তথা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ইতিমধ্যে দুর্গাপুরের পরিস্থিতি নিয়ে কমিশনকে একটি রিপোর্ট জমা দিয়েছেন। ওই রিপোর্টের ভিত্তিতে এ বার পদক্ষেপ করল কমিশন।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর সমাজমাধ্যমে লেখেন, চিকিৎসক পড়ুয়াকে ‘গণধর্ষণে’র ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অর্চনার জমা দেওয়া রিপোর্টের তথ্য এবং পর্যবেক্ষণের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে বেশ কিছু সুপারিশও করা হয়েছে বলে সমাজমাধ্যমে লিখেছেন তিনি। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে পাঠানো ওই চিঠি এখনও প্রকাশ্যে আসেনি। তবে কমিশন সূত্রে খবর, তারা মোট ১১ দফা সুপারিশ করেছে দুর্গাপুরের ঘটনায়।

নির্যাতিতার বিনামূল্যে এবং সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করার জন্য বলেছে কমিশন। প্রয়োজন হলে এমস কল্যাণী, এমস ভুবনেশ্বর বা পরিবারের পছন্দ মতো কোনও হাসপাতালে তাঁকে স্থানান্তরেরও সুপারিশ করেছে তারা। পাশাপাশি প্রত্যেক অভিযুক্তের দ্রুত গ্রেফতারিরও দাবি জানিয়েছে কমিশন। যদিও ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকেই ইতিমধ্যে গ্রেফতার করে ফেলেছে পুলিশ।

ওই হাসপাতালে একটি পুলিশ ফাঁড়ি বা পুলিশ সহায়তা কেন্দ্র বসানোর জন্যও সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি পড়ুয়ারা কে কখন ঢুকছেন, কে বার হচ্ছেন, তা প্রত্যেক প্রবেশ এবং বাহির পথে নথিবদ্ধ করার জন্যও বলা হয়েছে। পড়ুয়ারা কখন বার হচ্ছেন, কখন ফিরছেন, তার উপর হস্টেল সুপারকে নজর রাখার কথা বলেছে কমিশন। এ ছাড়া হাসপাতাল চত্বরে কতটা জায়গা সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছে, তার মধ্যে কতগুলি কাজ করে, তারও একটি বিস্তারিত রিপোর্ট এক মাসের মধ্যে কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago