জুবিন গর্গের মৃত্যু রহস্যে নয়া মোড়, গ্রেপ্তার ব্যান্ডমেট-সহ গায়িকা

খবর লাইভ : জনপ্রিয় শিল্পী জুবিন গর্গ-এর রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল বৃহস্পতিবার আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এর ফলে এই মামলায় মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো ৪। ধৃতদের মধ্যে রয়েছেন জুবিনের ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী এবং সহ-গায়িকা অমৃতপ্রভা মহন্ত।

পুলিশ সূত্রে খবর, গত ১৯ সেপ্টেম্বর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলাকালীন সিঙ্গাপুরের ইয়ট পার্টিতে জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন গোস্বামী ও মহন্ত। বিশেষ তদন্তকারী দল  আরও জানিয়েছে যে, ঘটনার সময়কার ভিডিও ফুটেজে দেখা গেছে, শেখরজ্যোতি গোস্বামী সাঁতার কাটার সময় জুবিনের অত্যন্ত কাছাকাছি ছিলেন। অন্যদিকে, অমৃতপ্রভা মহন্ত তার সেলফোনে পুরো ঘটনাটি রেকর্ড করেছিলেন। গত ছয় দিন ধরে তাঁদের দুজনকেই জেরা করা হচ্ছিল।

এর আগে, বুধবার জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল ম্যানেজার শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর ১০৩ ধারায় ‘খুনের’ অভিযোগ যুক্ত করা হয়েছে। এছাড়া, তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

অসম সিআইডি-র বিশেষ ডিরেক্টর জেনারেল এবং সিট-এর প্রধান মুন্না গুপ্তা বলেন, “তদন্ত চলছে, এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়, তবে আমরা ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারা (খুন)-এর অভিযোগ যুক্ত করেছি।”

এই ঘটনায় জুবিনের স্ত্রী গরিমা গর্গ ন্যায়বিচারের ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, “তদন্ত চলছে এবং তাঁরা তাঁদের মতো করে বিষয়টি দেখছে। আমার আইনি ব্যবস্থা ও তদন্তের ওপর সম্পূর্ণ আস্থা আছে। খুব দ্রুত আমরা জানতে পারব সেদিন কী হয়েছিল এবং কে কোন অপরাধের জন্য দোষী।”

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago