লাগাতর ভারী বৃষ্টিতে জল ছাড়ার পরিমাণ অনেকটাই বাড়াল ডিভিসি, একাধিক জেলায় বন্যা পরিস্থিতি

খবর লাইভ : একাদশীতে একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। এর মাঝেই মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ একধাক্কায় অনেকটাই বাড়াল ডিভিসি। ফলে উৎসবের মরশুমে রাজ্যের একাধিক জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, জল ছাড়ার বিষয়টি সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের জানিয়েছেন ডিভিআরআরসি (দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি)-র মেম্বার সেক্রেটারি সঞ্জীব কুমার।

বুধবার থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দশমী অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। শুক্রবার একাদশীর সকাল থেকেও একই পরিস্থিতি। এদিকে, একই অবস্থা পাশের রাজ্য ঝাড়খণ্ডেও। সেখানে বৃষ্টির জেরে তেনুঘাট থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। যে কারণে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ গতকাল সন্ধ্যার পরে ও এদিন সকালে বেড়েছে। এরফলে দামোদর নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। একই কারণে দুর্গাপুর জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

গতকাল বিকেলের পর মাইথন ও পাঞ্চেত থেকে ৩২ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছিল। এদিন সকাল ৮টা থেকে মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ ১০ হাজার কিউসেক বাড়িয়ে ৪২ হাজার ৫০০ কিউসেক করা হয়েছে। পাঞ্চেত জলাধার থেকে ৫ হাজার কমিয়ে ২৭ হাজার ৫০০ কিউসেক করা হয়েছে। দুর্গাপুর থেকে এদিন সকাল ৭টা থেকে ৫৯ হাজার ৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর জলাধারের দুটি সেচ খাল রয়েছে। তারমধ্যে একটা থেকে ১৫০০ হাজার ও অন্যটা থেকে ৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে ডিভিআরআরসিকে জল ছাড়ার পরিমাণ আর না বাড়াতে অনুরোধ করা হয়েছে। এবিষয়ে ডিভিআরআরসি তরফে বলা হয়েছে, ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়লে ও তেনুঘাট থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়তেই হবে।

সেচ দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বৃষ্টি যদি আরও জোরদার হয়, তবে জল ছাড়ার পরিমাণও বাড়তে পারে। আর সেই সঙ্গে নদী লাগোয়া নিম্নাঞ্চলে জল ঢোকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজ্য সরকারের তরফে ডিভিআরআরসিকে জল ছাড়ার পরিমাণ আর না বাড়াতে অনুরোধ করা হয়েছে। যদিও এই ব্যাপারে ডিভিআরআরসি তরফে বলা হয়েছে, ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়লে তেনুঘাট, মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াতেই হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago