নিম্নচাপ দূরে সরলেও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা

খবর লাইভ : বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ ওড়িশার দিকে অগ্রসর হলেও এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই রাজ্যবাসীর ৷ বৃষ্টি আজও চলবে ৷ তবে ধীরে ধীরে তা কমবে। তবে নিম্নচাপের সরাসরি প্রভাব না-পড়লেও লক্ষীপুজো পর্যন্ত বঙ্গে থাকছে বৃষ্টি ৷ আজ, শুক্রবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে। কয়েক পশলা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা । কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন জানাচ্ছে, গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে । ঘণ্টায় প্রায় ১৭ কিমি বেগে অগ্রসর হয়ে ওডিশার গোপালপুর উপকূলে গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করেছে । এইসময় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার। যা সর্বোচ্চ দমকা হাওয়ায় ৭৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছয়। শক্তিশালী নিম্নচাপটি দক্ষিণ উপকূল ওডিশায়, গোপালপুরের কাছে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ইতিমধ্যেই দক্ষিণ ওড়িশা অতিক্রম করেছে ৷ ধীরে ধীরে তা দুর্বল হয়ে আজ সকালে সেটি নিম্নচাপে পরিণত হবে।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি বঙ্গ উপকুল থেকে দূরত্ব বাড়িয়েছে । তবুও এর পরোক্ষ প্রভাব বঙ্গের ওপর রয়েছে ৷ ফলে উৎসবের শেষ বেলায় বৃষ্টি পুজোর আনন্দে তাল কেটেছে ৷ আগামী সাতদিনে বৃষ্টি ধীরে ধীরে কমবে ৷ ইতিমধ্যেই দেশের একাংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে ৷ তবে বঙ্গ থেকে বর্ষা বিদায়ের দিনও আসন্ন ৷ সাধারণত ১২ অক্টোবরের মধ্যে বর্ষা বঙ্গ থেকে বিদায় নিয়ে থাকে ৷

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago