ভাসছে শহর, বাধ্য হয়ে পুজো উদ্বোধনে রাশ মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : তিলোত্তমা মহানগরীর দিকে দিকে জল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। কলকাতা ছাড়াও লাগোয়া জেলাগুলিতে জল-যন্ত্রণার বহু ছবি সামনে এসেছে। এই পরিস্থিতিতে নবান্নে কন্ট্রোলরুম খুলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতির তদারকি করছেন। কলকাতার এই জলমগ্ন পরিস্থিতিতে আজ এবং আগামিকাল দুর্গাপুজোর উদ্বোধন স্থগিত রেখেছেন মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আকস্মিক দুর্যোগের  আক্রমণে বিপর্যস্ত কলকাতা শহরের ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  ডিভিসি-র একতরফা জল ছাড়ায় রাজ্য এমনিতেই  প্লাবিত ছিল, নদী, খাল সব টইটম্বুর ছিল। ফারাক্কা ব্যারেজ দিয়ে আসছে বিহার, উত্তরপ্রদেশের প্রচুর জল, সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই । তার ওপরে এল এই হঠাৎ বিপুল বৃষ্টি।  আমি মেয়র, মুখ্যসচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রেখেছি, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি।”

পরিস্থিতি মোকাবিলায় নবান্নে কন্ট্রোল খুলেছে সরকার। মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমরা পাশে আছি, সব সময়, প্রতিটি মুহূর্তে। নবান্নে কন্ট্রোল রুম খুলেছি, আমি দেখছি। কন্ট্রোল রুম সারাক্ষণ খোলা আছে। ফোন নম্বর- 91-33-22143526/ 91-33-22535185. এ ছাড়াও টোল ফ্রি নম্বর- 91-8697981070      আজ আর কলকাতায় পুজো উদ্বোধনে কোথাও যাচ্ছি না। জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করে দেব।  কয়েকটা দিন এখন খুব সতর্ক থাকতে হবে সবাইকে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago