খবর লাইভ : তিলোত্তমা মহানগরীর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দিকে দিকে জল। সেই সঙ্গে জমা জলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পরপর মৃত্যুর খবর মিলেছে। এক কথায় শারদোৎসব শুরু হতেই কলকাতায় অসুররূপী বৃষ্টিতে সীমাহীন জল-যন্ত্রণা! মঙ্গলবার সকালে চেতলায় নিজের পাড়ায় জমা জল সরাতে দেখা গেল মেয়র ফিরহাদ হাকিমকে। নতুন করে দুর্যোগ না হলে আজ রাত ১০টার মধ্যেই কলকাতার জল নেমে যেতে পারে বলে আশাবাদী মেয়র।
মঙ্গলবার সকালে ছাতা হাতে চেতলায় নিজের পাড়ায় নালার মুখে পরিস্কার করতে দেখা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। জল সরানোর চেষ্টা করছিলেন তিনি।
মেয়র বলেন, “পুরো গঙ্গা টইটুম্বুর হয়ে গেছে। আমি সকালে গিয়ে দেখে এসেছি। ঝাড়খণ্ড থেকে জল এসে ভরে যাচ্ছে। আমাদের ক্যানেলগুলো গঙ্গায় গিয়ে পড়ে। কিন্তু গঙ্গা যদি জল না নিতে পারে ক্যানেলগুলো জলটা ফেলবে কোথায়? ব্যাক ফ্লো হয়ে সেই জল ঢুকে পড়ছে শহরে। উল্টোদিক থেকে জল ঢুকে পড়ছে। খিদিরপুরে আমাদের এত বড় পাম্পিং স্টেশন রয়েছে, কিন্তু তাও জল ব্ল্যাক ফ্লো করে যাচ্ছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…