নয়া ভিসানীতির পর সোমবারই নিউইয়র্কে মুখোমুখি হচ্ছেন রুবিও-জয়শংকর

খবর লাইভ : আজ মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে দেখা করতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং এইচ-এক বি ভিসার ফি বাড়ানোর পর এই প্রথমবার মুখোমুখি হবেন তাঁরা।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রবিবারই নিউইয়র্কে পৌঁছেছেন এস জয়শংকর। এই অধিবেশনের ফাঁকেই সোমবার রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সোমবার আমেরিকার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ (ভারতীয় সময় রাত সাড়ে ৮টা) নিউইয়র্কে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। চলতি বছরে জয়শংকর ও রুবিওর মধ্যে এটি তৃতীয় মুখোমুখি বৈঠক হতে চলেছে। এর আগে জানুয়ারিতে ওয়াশিংটনে বিদেশমন্ত্রীদের কোয়াড বৈঠকে তাঁদের দেখা হয়েছিল। এরপর গত জুলাই মাসে ওয়াশিংটনে দ্বিতীয় কোয়াড বৈঠকের সময় ফের মুখোমুখি হয়েছিলেন তাঁরা।

এদিকে, সোমবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও আমেরিকায় যাচ্ছেন। দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন করা নিয়েই আলোচনায় বসবেন দু’দেশের প্রতিনিধিরা। শুল্ক নিয়ে বিতর্কের আবহে মাঝে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা থমকে গিয়েছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী তিনি। গত ১৬ সেপ্টেম্বরই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে নয়াদিল্লি এসেছিল আমেরিকার বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধিদল। সেখানে উভয় পক্ষের মধ্যেই বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। বাণিজ্য চুক্তির পথ আরও মসৃণ করতেই ফের আলোচনায় বসতে চলেছে দু’পক্ষ। আর এই একই দিনে বৈঠকে বসবেন রুবিও ও জয়শংকরও। এই বৈঠকে ভিসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago