ফের নিম্নচাপ! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

খবর লাইভ : দেবীপক্ষ পড়ে গেলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনে সোমবার ভোররাত থেকে বৃষ্টি শহর কলকাতা সহ জেলায় জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আশঙ্কা বাড়াচ্ছে! পুজোর আনন্দ ভেস্তে দেবে বৃষ্টি? আশঙ্কা কিন্তু বাড়ছে। এরই মধ্যে দুর্গাপুজোর ঠিক মুখে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা বঙ্গোপসাগরে। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নিম্নচাপের জেরে গোটা পুজোয় নিম্নচাপ দারুণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব ব্যাপকভাবে পড়তে পারে রাজ্যের দুই উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে পুজোর দিনগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কম-বেশি প্রায় সব জেলায় বৃষ্টির দাপট থাকবে সোমবার। কোনও কোনও জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আরও কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আগামিকাল অর্থাৎ মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দাপট।

কলকাতার ওয়েদার আপডেট

শহর কলকাতাতেও সোমবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মহানগরীতে আগামিকালও বৃষ্টির দাপট দেখা যাবে। আগামীবুধবার পর্যন্ত কলকাতা শহরে এমন বৃষ্টির পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না এখনই। আজ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম-বেশি বৃষ্টির দাপট চলবে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপাতত কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলে সপ্তাহান্তে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। পুজোর একেবারে মুখে ফের একবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago