খবর লাইভ : হিন্দু ভাবাবেগে আঘাত’। মহালয়ার আগেই পুজো উদ্বোধন, মমতাকে তীব্র নিশানা শুভেন্দুর।আজ মহালয়া। তার আগেই আজ একাধিক পুজো মন্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
‘প্রাচীন হিন্দু আচার-অনুষ্ঠান ও হিন্দু রীতিনীতি, অনুভূতিগুলিকে ধ্বংস করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী’, বিস্ফোরক অভিযোগে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে মমতাকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “শুধুমাত্র সংকীর্ণ ভোট রাজনীতির স্বার্থেই এই কাজ জেনে বুঝে করছেন মুখ্যমন্ত্রী”।
মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করে বিরোধীদলনেতা আরও বলেন, ‘পিতৃপক্ষ’ হল স্মরণ, শ্রাদ্ধ এবং সংযমের সময়। এই সময় নতুন কিছু শুরু করার জন্য অশুভ বলে ধরা হয়। মমতা নির্লজ্জভাবে মহালয়ার ঠিক আগে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করলেন। এটা অজ্ঞতা নয়; এটা একেবারেই পরিকল্পিত হিন্দু বিদ্বেষ। আমাদের শাস্ত্র ও প্রথা অনুসারে এটা পরিষ্কার পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করা যায় না, কোনো উৎসব হয় না, কারণ তা অশুভ ডেকে আনে। মহালয়াই আসল সময়, যেদিন মা দুর্গাকে আহ্বান জানানো হয়, শারদীয়ার প্রকৃত সূচনা হয়”।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…