জুবিনের মৃত্যুতে কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারা

খবর লাইভ : সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারিয়েছেন গায়ক জুবিন গর্গ। তাঁর মৃত্যুতে কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারা। অভিযোগ, উদ্যোক্তাদের গাফিলতির জেরেই প্রাণ গিয়েছে গায়কের! এনিয়ে গুয়াহাটিতে দায়ের হয়েছে এফআইআর।

নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। শনিবার সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই ঘটে গেল বিপত্তি। যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

সূত্রের খবর, গায়কের মৃত্যুর জেরে কাঠগড়ায় নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের উদ্যোক্তারা। তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গুয়াহাটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তর বিরুদ্ধেও গুয়াহাটির মরিগাঁও থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন রাতুল বোরা নামে এক আইনজীবী। অনুষ্ঠানের যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও ইচ্ছে করে জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধেও উঠেছে গাফলতির অভিযোগ। জুবিনের মৃত্যুতে মরিগাঁও থানায় এফআইআর দায়ের হয়েছে।

 

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago