হাওয়া অফিস জানিয়েছে, ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। পরবর্তীতে তা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। এর জেরেই পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পুজোয় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়।
অন্যদিকে, মহালয়ার দুপুর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, মহালয়ার পরে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে কমতে পারে বৃষ্টি। কিন্তু, ২৬ সেপ্টেম্বর, শুক্রবার ফের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি।