খবর লাইভ : এবার মাদক পাচার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ হাজার বিদেশিকে ভারত থেকে বহিষ্কার করতে চলেছে কেন্দ্র। সরকারি সূত্রে খবর, শীঘ্রই এই বিদেশিদের নিজেদের দেশে পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রক । যেসব দেশের নাগরিকদের বহিষ্কারের পরিকল্পনা করা হচ্ছে সেগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ, ফিলিপিন্স, মায়ানমার, মালয়েশিয়া, ঘানা এবং নাইজেরিয়া।
দেশজুড়ে আন্তর্জাতিক মাদক চক্রের জাল সরাতে এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযানগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটি রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে মাদক পাচার থেকে শুরু করে পরিবহন পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের ডিটেনশন ক্যাম্পে বন্দি রয়েছেন এই বিদেশিরা। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই অপরাধীদের তালিকা পাঠানো হয়েছে। এরপর নতুন অভিবাসন আইনের মাধ্যমে এদের ভারতছাড়া করা হবে।
উল্লেখ্য, বিগত কয়েক বছরে ভারতে মাদক পাচারে বিদেশিদের যুক্ত থাকার ঘটনা সামনে এসেছে। একারণে অপরাধীদের দেশছাড়া করতে এবার এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…