খবর লাইভ : আগামিকাল ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। এই দিনে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো করা হয়। পুরাণ অনুযায়ী কন্যা সংক্রান্তির দিনে আবির্ভূত হয়েছিলেন বিশ্বকর্মা। তাই এই তিথিতে প্রতি বছর বিশ্বকর্মা পুজো করা হয়। কারখানা, বৈদ্যুতিন বা যন্ত্রপাতির দোকানে বিশ্বকর্মা পুজো করার প্রথা প্রচলিত রয়েছে। শাস্ত্র মতে বিশ্বকর্মা পুজোর মাধ্যমে নবসৃজনের বার্তা ও সংকল্প চারদিকে ছড়িয়ে পড়ে। এই তিথিতে কী ভাবে বিশ্বকর্মা পুজো করবেন, তার সহজ পদ্ধতি এখানে জানানো হল।
বিশ্বকর্মা পুজোর পদ্ধতি
একটি চৌকীর ওপর আসন বিছিয়ে তাতে বিশ্বকর্মার ছবি বা মূর্তি রাখুন। এবার যুগযজ্ঞ পদ্ধতির ভিত্তিতে পবিত্রীকরণ, সূর্যধ্যান, তিলক ধারণ করানো, পৃথিবী পুজো করান। এ সময় ওম পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা মন্ত্রোচ্চারণ করে পৃথিবীর বন্দনা করুন। অবশেষে এতত কর্মপ্রধান শ্রীবিশ্বকর্মণে নমঃ বলুন। অথবা ষটকর্ম থেকে রক্ষাবিধান পর্যন্ত যজ্ঞের কর্মকাণ্ড করুন। বিশেষ পুজো করানো যেতে পারে। এর জন্য সকলের হাতে অক্ষত, ফুল দিয়ে বিশ্বকর্মা দেবের আবাহন করুন।
মন্ত্র বলুন
ওম কম্বাসূত্রাম্বুপাত্রং বহতি করতলে পুস্তকং জ্ঞানসূত্রম। হংসারূঢস্ত্রিনেত্রঃ শুভমুকুটশিরা সর্বতো বৃদ্ধকায়ঃ। ত্রৈলোক্যং যেন সৃষ্টং সকলসুরগৃহং, রাজহর্ম্যাদি হর্ম্যং দেবোসৌ সূত্রধারো জগদখিলহিতঃ পাতু বো বিশ্বকর্মন্। ভো বিশ্বকর্মন্। ইহাগচ্ছ ইহ তিষ্ঠ, অত্রাধিষ্ঠানং কুরু-কুরু মম পূজাং গৃহাণ।।
ষড়োশোপচার পুজো
সময় অনুযায়ী পুরুষসুক্ত অথবা সাধারণ প্রক্রিয়ায় ষড়শোপচার পদ্ধতিতে বিশ্বকর্মার পুজো সম্পন্ন করুন।
প্রার্থনা
নমামি বিশ্বকর্মাণং দ্বিভুজং বিশ্ববন্দিতম্।
গৃহবাস্তুবিধাতারং মহাবলপরাক্রমম্।।
প্রসীদ বিশ্বকর্মস্ত্বং শিল্পবিদ্যাবিশারদ।
দণ্ডপাণে নমস্তুভ্যং তেজোমূর্তিধরপ্রভো।
এবার এই মন্ত্র বলুন– বিশ্বকর্মন নমস্তেস্তু, বিশ্বাত্মন্ বিশ্বসম্ভবঃ। অপবর্গোসি ভূতানাং, পঞ্চানাং পরতঃ স্থিতঃ
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…