ধর্মতলায় সেনা নামিয়ে খুলে ফেলা হল তৃণমূলের মঞ্চ

খবর লাইভ : সেনা নামিয়ে খুলে ফেলা হল তৃণমূলের মঞ্চ। ধর্মতলায় গান্ধী মূর্তির কাছে ‘ভাষা আন্দোলন’-এর  জন্য মঞ্চ তৈরি করেছিল তৃণমূল। সেই কর্মসূচির সময় পেরিয়ে যাওয়ায় এবার তৃণমূলের সেই মঞ্চ খুলে দিল সেনাবাহিনী।

সেনা নামিয়ে খুলে ফেলা হল তৃণমূলের মঞ্চ। ধর্মতলায় গান্ধী মূর্তির কাছে ‘ভাষা আন্দোলন’-এর  জন্য মঞ্চ তৈরি করেছিল তৃণমূল। সেই কর্মসূচির সময় পেরিয়ে যাওয়ায় এবার তৃণমূলের সেই মঞ্চ খুলে দিল সেনাবাহিনী।

ধর্মতলায় গান্ধী মূর্তির কাছে তৃণমূলের ‘ভাষা আন্দোলন’-এর মঞ্চ খুলে দিচ্ছে সেনাবাহিনী। রাজ্যের শাসকদলকে ৩১ আগস্ট পর্যন্ত শনি-রবিবার ধর্মতলায় ‘ভাষা আন্দোলন’ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত। সময় পেরিয়ে যাওয়ায় এবার তৃণমূলের মঞ্চ খুলতে নামল সেনা।

রীতিমতো সেনার বিরাট বাহিনী এসে সোমবার গান্ধী মূর্তির কাছে তৃণমূলের মঞ্চ থেকে বাঁশ, ত্রিপল খুলে ফেলা হয়, সরিয়ে ফেলা হয় ব্যারিকেড। সূত্রের খবর, সেনার তরফে জানানো হয়েছে, ‘দু’দিনের কর্মসূচির জন্য সপ্তাহভর মঞ্চ বেঁধে রাখা যাবে না।”

সেনার বিরাট বাহিনী এসে যখন মঞ্চ খুলে ফেলছে ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায় পুলিশকেও। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূলের মঞ্চ খুলতে শেষমেশ মিলিটারি নামাচ্ছে বাংলা বিরোধী বিজেপি।” অন্যদিকে সেনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago