খবর লাইভ : চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার ‘যোগ্য’ শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “অযোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাক রাজ্য। যোগ্যদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না…তাতে তো আপত্তি নেই। বিধানসভায় একটি নির্দিষ্ট প্রস্তাব আনা হোক। আমি কথা দিচ্ছি, বিধানসভার অধ্যক্ষ, সরকারকে অনুরোধ করব, যাতে যোগ্যদের চাকরি বহাল রাখা যায়, সেই ব্যবস্থা করা হোক। বিধানসভায় বিষয়টি নিয়ে প্রস্তাব এলে আমরা সমর্থন করব।
যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের বাঁচাতে রাজনীতির রং ভুলে শাসক ও বিরোধীরা যৌথভাবে এই ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাঁচাতে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে হোক। আমরা পরিষ্কারভাবে বলছি, যোগ্যতা চাকরিতে বহাল রাখা হোক। সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার। আমি একটা চিঠি লিখছি বিধানসভার অধ্যক্ষকে। যোগ্যদের চাকরি বাঁচাতে সরকারকে সমর্থন করব। মুখ্যসচিব মনোজ পন্থকেও আমি চিঠি পাঠাব। সর্বদলীয় প্রস্তাব আনুন স্পিকার। সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমরা পাশে আছি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…