খবর লাইভ : ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কি আবারও জাতীয় ক্রিকেটের কাঠামোয় ফিরে আসতে চলেছেন? ক্রীড়ামহলের গুঞ্জনে এমন সম্ভাবনার ইঙ্গিত মিলছে। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে, তবুও ধোনিকে ভারতের ক্রিকেট সেট-আপে কোনও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে বলেই মনে করছেন অনেকে।
সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একাংশ ধোনির অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতাকে কাজে লাগাতে আগ্রহী। তবে তাঁকে গৌতম গম্ভীরের স্থলাভিষিক্ত করে জাতীয় দলের প্রধান কোচ করা হচ্ছে, এমন কোনও পরিকল্পনা আপাতত নেই।
বরং, ধোনির জন্য ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ বা অন্য কোনও উচ্চপদে লম্বা মেয়াদের দায়িত্বের কথা ভাবা হতে পারে। যদিও, বোর্ডের একাংশ এই সম্ভাবনাকে নস্যাৎ করে জানিয়েছে, এই ধরনের কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
জানা গিয়েছে, ধোনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং একটি প্রাথমিক আলোচনা বা প্রস্তাব তাঁর কাছে পাঠানো হয়েছে। তবে বিষয়টি এখনও রূপরেখার পর্যায়ে পৌঁছায়নি।
বোর্ডের অন্দরমহলের একাংশ অবশ্য এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে, ধোনি ও গম্ভীরের সম্পর্ক নিয়ে যে ধোঁয়াশা রয়েছে, তাতে এমন সিদ্ধান্ত নেওয়ার বাস্তব সম্ভাবনা খুবই কম।
তবে ক্রিকেটপ্রেমীদের কৌতূহল, ধোনিকে যদি ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে কোনও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়, তবে তা নিঃসন্দেহে হবে এক বড়সড় চমক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…