ইজরায়েলি হানায় মৃত্যু হল হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবির

খবর লাইভ : ইজরায়েলি হানায় মৃত্যু হল হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবির। শনিবার এক বিবৃতিতে হুথির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায়। তাতেই আল-রাহাবি নিহত হয়েছেন। তাঁর সঙ্গে মৃত্যু হয়েছে আরও বেশ কয়েক জন মন্ত্রীর।

ইজরায়েল শুক্রবারই দাবি করেছিল, তারা হুথি প্রধানমন্ত্রীকে হত্যা করেছে। এরপর গতকাল বিবৃতি প্রকাশ করে আল-রাহির মৃত্যুর কথা স্বীকার করে নেয় ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী। ২০২৪ সালের অগাস্টে হুথি সরকারের প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন আহমেদ আল-রাহাবি।

২০২৩-এর ৭ অক্টোবর গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইজরায়েল। এই সংঘাতে হামাসকে সমর্থন জানিয়ে ইজরায়েলের উপর হামলা চালায় হুথি। লোহিত সাগরে তেল আভিভের জাহাজগুলিকে নিশানা করে ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। নেতানিয়াহুর সরকারের অভিযোগ, ইয়েমেনের মাটি থেকে লাগাতার তাদের উপর ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। বারবার হামলার বদলা নিতেই প্রত্যাঘাত হানা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago