A general view of Indian Supreme Court main building in New Delhi. Supreme court is an apex court of India situated in Indian National Capital New Delhi.
খবর লাইভ : সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এ দিন এসএসসিকে সতর্কও করেছে সুপ্রিম কোর্ট। অযোগ্যদের কোনও ভাবে নিয়োগের পরীক্ষায় বসানোর ব্যবস্থা করা হলে ফল ভুগতে হবে, সাফ জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এসএসসিকে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি, ‘নতুন নিয়োগ প্রক্রিয়ার উপরে আমরা কড়া নজর রাখছি। সামান্য এদিক ওদিক হলে ফল ভুগতে হবে।’ এমনকী, কোনও রাখঢাক না রেখেই বিচারপতি সঞ্জয় কুমারের পর্যবেক্ষণ, আবার অন্যায় ভাবে অযোগ্যদের নিয়োগের চেষ্টা হলে প্রয়োজনে ফের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে।’
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে গিয়েছে। তাদেরই নির্দেশে নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন। কিন্তু সেই পরীক্ষায় যোগ্যদের পাশাপাশি রাজ্য অযোগ্যদেরও বসার সুযোগ করে দিচ্ছে বলে, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এই কথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ শীর্ষ আদালত। এ দিন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, একজনও অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। তেমনটা যদি হয়, তার ফল ভুগতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…