খবর লাইভ : সাত বছর পরে চিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে ৩১ অগস্ট চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, চিনের তিয়ানজিনে এই বৈঠক হবে। ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দু’দিনের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ২০ জনেরও বেশি রাষ্ট্রনেতা সেখানে একত্রিত হবেন। মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদেরও শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০২৪ সালে রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল নরেন্দ্র মোদিকে। চলতি বছরে গত মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছিলেন। জয়শঙ্কর সেখানে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছিলেন।
সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র বৈঠকের পরে সরাসরি বিমান পরিষেবা চালু করা-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। এ ছাড়াও পর্যটক, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দর্শনার্থীদের জন্য ভিসার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হয়েছে বলে সেই বৈঠকের পরে জানা গিয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…