খবর লাইভ : শুক্রবার সংসদে বাদল অধিবেশনের শেষ দিন। আর এর মধ্যেই সংসদের নিরাপত্তায় বড়সড় গলদ ধরা পড়ল। সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনি এড়িয়ে পাঁচিল টপকে দেওয়াল বেয়ে ভিতরে ঢুকে পড়ে এক তরুণ। যদিও ওই তরুণকে পাকড়াও করেন নিরাপত্তারক্ষীরা।
এদিন সকালে সাড়ে ছ’টা নাগাদ আচমকা সংসদের অন্দরে ঢুকে পড়ে ওই ব্যক্তি। সংসদ ভবনের পাশের একটি গাছে উঠে সেখান থেকে দেওয়াল টপকে ভিতরে ঢোকেন তিনি।
তবে ঠিক কী উদ্দেশ্যে ওই তরুণ সংসদের ভিতরে ঢুকেছিলেন সেটা স্পষ্ট নয়। আপাতত ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যদিও সংসদে নিরাপত্তার গাফিলতির ঘটনা এবার নতুন নয়। আগে বার বার এমন কিছু না কিছু হয়েছে। এরপরই সংসদের নিরাপত্তা ব্যবস্থায় আমূল বদল আনা হয়। ভবনের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়। সিআইএসএফয়ের হাতে। দিল্লি পুলিশের ১৫০ কর্মীকে সরিয়ে মোতায়েন করা হয় সিআইএসএফ জওয়ানদের। ওই সময় বলা হয়েছিল নতুন নিরাপত্তা ব্যবস্থায় একটা মাছি গলার উপায় নেই। তাহলে কীভাবে ওই তরুণ সংসদের ভেতরে ঢুকল তা নিয়ে প্রশ্ন উঠছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…