মোদির হাত ধরেই কলকাতার তিন মেট্রো রুটের শুভ সূচনা

খবর লাইভ : অপেক্ষার অবসান। অবশেষে কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। নয়া এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন প্রায় ৯ লক্ষ যাত্রী। যশোর রোড মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদি। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে দমদম সেন্ট্রাল জেল ময়দানে কর্মী সভায় অংশ নিতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন।

শুক্রবার বিকেল ৪.১৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে মোদীর বিশেষ বিমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যপাল, মুখ্যসচিব এবং রাজ্যের ডিজিপি। এছাড়াও, হাওড়া মেট্রো স্টেশনে নবনির্মিত সাবওয়ের উদ্বোধন ও ১,২০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৬ লেনের কোণা এক্সপ্রেসওয়ে (৭.২ কিমি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রথমে প্রশাসনিক সভা এবং তারপর দলীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া-সেক্টর ফাইভ গ্রিন লাইন মেট্রো পরিষেবা আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago