কর্মব্যস্ত সকালে হোঁচট, পুরোপুরি বন্ধ মেট্রো পরিষেবা

খবর লাইভ : কর্মব্যস্ত সকালে হোঁচট খেলো মেট্রো পরিষেবা। মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনে ঘোষণা, ‘অনির্বায কারণে আপাতত মেট্রো পরিষেবা বন্ধ।’ যদিও যাত্রীদের কানাঘুষো, যতীন দাস ও নেতাজি ভবন স্টেশনের মাঝে লাইনে জল জমায় মেট্রো পরিষেবা ব্যাহত হয় । তবে কলকাতা মেট্রোর তরফে এখনও কিছু জানানো হয়নি। অন্যদিকে টালিগঞ্জ মেট্রোর বাইরে থাকা যাত্রীরা জানান, সকাল ১১টার আগে থেকে মেট্রোয় হয়রানি শুরু হয়, থমকায় চাকা। পরে দুপুর ১২টা ১৮ মিনিটে আবারও স্টেশন ছাড়ে মেট্রো।

তবে হঠাৎই মেট্রো বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়তে হয় যাত্রীদের। কার্ড পাঞ্চ করে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে যান অনেকেই। অনেকে আবার কিউআর টিকিটও কাটেন। ভিতরে গিয়ে জানতে পারেন, মেট্রো চলছে না। বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয় তাঁদের।

গত কয়েক দিনে বারবার মেট্রোর পরিষেবা নিয়ে অভিযোগ তুলছেন যাত্রীরা। একদিকে যখন এই কলকাতা মেট্রোর হাত ধরেই আগামী ২২ আগস্ট গণপরিবহণ ব্যবস্থায় কার্যত নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, তখন টাইম টেবিল মেনে মেট্রো চলা, পাতালপথে না থমকে মসৃণ পরিষেবা বা যখন তখন মেট্রো বাতিলের মতো অভিযোগ না ওঠাই কাম্য— বলছেন যাত্রীরা। তাঁরা বলছেন, সমস্যা হতেই পারে, কিন্তু তা যদি ঘন ঘন হতে থাকে, তবে তা বিরক্তির কারণ হওয়াটাই স্বাভাবিক।
News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago