এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট

খবর লাইভ : এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই আর্জি খারিজ করেছেন। ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে যত পুনর্বিবেচনার আর্জি দায়ের হয়েছিল, তার সব ক’টি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৬-এর পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর শিট মিলছে না। সিবিআই এবং বাগ কমিটির তদন্তের ভিত্তিতে দুর্নীতি হয়েছে সেটা স্পষ্ট।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে ৩ এপ্রিল এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান প্রায় ২৬ হাজার।  তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে পুরো প্যানেল বাতিল করে দেন। শীর্ষ আদালত জানিয়েছিল, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। নতুন করে এসএসসিকে নিয়োগপ্রক্রিয়া শুরুর কথাও বলা হয়।

তার প্রায় এক মাসের মাথায় এসএসসি এবং রাজ্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জানায়। পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার, এসএসসি, চাকরিহারা সহ বিভিন্ন পক্ষ। ৫ আগস্ট সেই শুনানি শেষ হয়। বিচারপতিদের চেম্বারেই শুনানি চলে। এদিন দুই বিচারপতির বেঞ্চ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিলেন। এবিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়েছে। পরিকল্পনা করে ওএমআর শিট নষ্ট করা হয়েছে। তাই রিভিউ পিটিশন খারিজ হওয়ারই ছিল।

চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানান, তাঁদের জীবন বিপন্ন হওয়ার মতো অবস্থা হয়েছে। চোরেরা আজকে হাততালি দিচ্ছে। দুর্নীতি করেও কেউ শাস্তি পেল না। এসএসসির উচিত নির্দোষদের জন্য ব্যবস্থা করা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago