গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গবাসী, এখনই বৃষ্টির সম্ভাবনা নেই

খবর লাইভ : বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তবে পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গের দিক থেকে এখনই মুখ ফেরাচ্ছে না বর্ষা। আজ, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার। এই নিম্নচাপটি মূলত ওডিশা ও অন্ধ্রপ্রদেশের উপরেই অবস্থান করবে এবং শক্তি ক্ষয় করে ধীরে ধীরে ঘূর্ণাবর্তে পরিণত হবে। এর জেরেই মৌসুমি অক্ষরেখা আপাতত পশ্চিমবঙ্গ ছেড়ে ওডিশায় অবস্থান করছে।

সকাল থেকেই কলকাতার আকাশে কখনও চড়া রোদ, আবার কখনও মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার শহরে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে ভুগতে হবে আর্দ্রতাজনিত অস্বস্তিতে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়।

সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা।

আজ, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের চার জেলায়। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। তবে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago