মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে,মমতাকে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

খবর লাইভ : কেন এত কষ্ট দিলেন? আমার স্বামীকে কেন কেড়ে নিলেন? ছোট বাচ্চাকে নিয়ে কী করে থাকব? দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন মৃত চাকরিহারা শিক্ষকের স্ত্রী। শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এসএসসি চাকরিহারা সুবল সোরেনের। এবার এনিয়ে মমতাকে নিশানা করলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “পরিবার  সঠিক অভিযোগ করেছেন, এই চাকরিহারা শিক্ষকের মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। চাকরি দুর্নীতিতে বিপর্যস্ত মমতা। সঠিক সময়ে যোগ্যদের তালিকা প্রকাশ করলে এই মৃত্যু ঠেকানো যেত”।

যোগ্য শিক্ষকের মৃত্যুর ঘটনায় নিজের অসন্তোষ প্রকাশ করে প্রাক্তন বিচারপতি বলেন, “কেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করছেন না? মমতা ব্যানার্জী যে জালিয়াতি করেছেন তা ধরা পড়েছেন। তার শোধ তুলছেন যোগ্য প্রার্থীদের উপর। যিনি মারা গেছেন তিনি একজন আদিবাসী শিক্ষক। তিনি যোগ্য বলেই মনে হচ্ছে। মমতা ব্যানার্জী কী চাইছেন? এভাবেই যোগ্যরা মারা যাক। তার স্ত্রী মুখ্যমন্ত্রীকে দায়ি করেছেন আমি মনে করি সঠিক ভাবেই মুখ্যমন্ত্রীকে দায়ি করেছেন। মুখ্যমন্ত্রী আগে যোগ্যদের তালিকাটা প্রকাশ করুন। আপনারা কিছুই করবেন না, মাঝখান থেকে একের পর এক যোগ্য শিক্ষক এভাবে প্রাণ হারাবেন। আমরা কল্পনাই করতে পারি না এভাবে একটা রাজ্য চলছে”।

উল্লেখ্য স্বাধীনতা দিবসের সকালেই মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরার ৩৫ বছরের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুবল সোরেনের। গত মঙ্গলবার হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন তিনি।  তাঁকে প্রথমে ডেবরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার দুপুর নাগাদ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীরা হাসপাতালে ভিড় জমান।

অভিযোগ ওঠে, পুলিশ মৃতদেহটি দ্রুত অ্যাম্বুল্যান্সে করে সরিয়ে নিতে চাইছিল। প্রাক্তন শিক্ষকরা এই অভিযোগে রাস্তা অবরোধ করেন। বিকেল গড়াতেই ইএম বাইপাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদী শিক্ষকদের দাবি, “গত বছর আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের পরও একইভাবে পুলিশ মৃতদেহ সরানোর চেষ্টা করেছিল। আজও তাই করা হল।”

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া আক্রমণ শানিয়ে বলেন, “যদি রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মেনে তৎকালীন দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের তালিকা জমা দিত, তাহলে আজ এতজন চাকরি হারাত না, সুবল সোরেনেরও মৃত্যু হত না।”রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও প্রশ্ন তোলেন, “পুলিশ এত তাড়াহুড়ো করছিল কেন? কিছুক্ষণ অপেক্ষা করা যেত না? রাজ্য সরকার দায় এড়াতে পারে না।”

সুবল সোরেন সাত বছর ধরে শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন। চাকরি হারানোর পর থেকেই তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। তাঁর সহকর্মীরা ক্ষোভ উগরে বলেন, “আমাদের মৃত্যু সার্টিফিকেট লেখা হয়ে গিয়েছে গত ৩ এপ্রিলেই। এখন আমরা একে একে সংগ্রহ করছি। সুবল সোরেন প্রথম শহিদ।”

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে। এর জেরেই ২৫,৭৫৩ জন চাকরি হারান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নতুন করে ৪৪,২০৩ পদে নিয়োগ হবে এবং তা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। কিন্তু চাকরি হারা প্রার্থীরা নতুন পরীক্ষায় বসতে অস্বীকার করে আন্দোলনে নামেন।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago