মেঘভাঙা বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরে বিপর্যয়ে মৃত বেড়ে ৮০, এখনও চলছে উদ্ধারকাজ

খবর লাইভ : মেঘভাঙা বৃষ্টিতে বৃহস্পতিবার বড় বিপর্যয় নেমে আসে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার  জেলার চাসোটি গ্রামে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০। জখম ১৫০-এরও বেশি। ৫০০-জনেরও বেশি আটকা পড়ে আছেন বলে খবর। এখনও চলছে উদ্ধারকাজ।

উদ্ধারকাজ ও ত্রাণ বন্টনের কাজে যোগ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হোয়াইট নাইট কর্পসের প্রায় ৩০০ জন সেনা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা পুলিশ, এসডিআরএফ এবং অন্যান্য অসামরিক সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্গম এলাকা হওয়ায় হেলিকপ্টার দিয়েও জখমদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ  জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ফোন পেয়েছেন। ঘটনার কথা জানিয়েছেন তিনি। কিস্তওয়ারে যাওয়ার কথা রয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনার পর গতকাল শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনের তরফে হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেই নম্বরগুলি হল- ৯৮৫৮২২৩১২৫, ৬০০৬৭০১৯৩৪, ৯৭৯৭৫০৪০৭৮, ৮৪৯২৮৮৬৮৯৫, ৮৪৯৩৮০১৩৮১ এবং ৭০০৬৪৬৩৭১০।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago