রেড রোডের অনুষ্ঠানে যোগ দিয়ে অসুস্থ ৩৫ জন পড়ুয়া এসএসকেএম হাসপাতালে ভর্তি

খবর লাইভ  : স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে অসুস্থ প্রায় ৩৫ জন পড়ুয়া। তড়িঘড়ি তাদের ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। পড়ুয়াদের দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রেড রোডের ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেছিল তারা। সেখানেই অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা।

পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে।  মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছেন কলকাতার নগরপাল মনোজ ভর্মাও। তাদের দেখে এসে মুখ্যমন্ত্রী জানান, ‘ওদের সকালে যে টিফিন দেওয়া হয়েছিল, অনেকেই নিজের অনুষ্ঠানের কথা চিন্তা করে খায়নি। কেউ কেউ জল পর্যন্ত খায়নি। ফলে ডিহাইড্রেশন হয়ে গিয়েছে। আমি নিজে সকলের মাথায় হাত বুলিয়ে, আদর করে এলাম। এখন দু-একজন বাদে সবাই সুস্থ রয়েছে।’

চিকিৎসকদের প্রাথমিকভাবে অনুমান, ‘তীব্র রোদের কারণে এই অবস্থা হয়েছে তাদের। এইপডু়য়ারাই যোগ দিয়েছিল রেড রোডে আয়োজিত বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায়।  আবহাওয়ার কারণেই তারা দুর্বল হয়ে পড়ে তাদের। এখন স্থিতিশীল।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago