ভোটার তালিকা ইস্যুতে কড়া অবস্থানে নির্বাচন কমিশন, মুখ্যসচিবের বিরুদ্ধেও ব্যবস্থা হতে পারে

খবর লাইভ : ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন। কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) দের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সংক্রান্ত পূর্ণাঙ্গ জবাব মুখ্যসচিবকে দিতে হবে কমিশনকে। সেই জবাবে সন্তুষ্ট না হলে বা উপযুক্ত ব্যাখ্যা না এলে তাঁর বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ হতে পারে।

সূত্রের খবর, ইতিমধ্যেই মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে দুই ইআরও-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি দ্রুততার সঙ্গে রিপোর্ট তলব করা হয়েছে। এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হল, তা বিস্তারিত জানাতে হবে। নির্বাচন কমিশনের বক্তব্য, এই প্রক্রিয়ায় কমিশনের নির্দেশ কার্যকর না হলে পরবর্তী পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।

কমিশনের এক আধিকারিক সাফ জানিয়েছেন, কমিশনের অধীনে থাকা ইআরওদের কার্যকলাপে অন্য কোনও প্রশাসনিক স্তরের হস্তক্ষেপের জায়গা নেই। সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন পরিচালনার পূর্ণ ক্ষমতা কমিশনের হাতে।

এই বিতর্কের মধ্যেই ঝাড়গ্রামে এক রাজনৈতিক সভা থেকে কমিশনের ভূমিকাকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি কাউকে শাস্তি পেতে দেব না। এখনই সাসপেনশন শুরু হয়েছে, অথচ নির্বাচন তো অনেক দেরি।

কমিশনের প্রতিক্রিয়া, ভোটার তালিকা সংশোধনের কাজ নির্দিষ্ট নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় বরং এটি একটি চলমান প্রশাসনিক প্রক্রিয়া। তাই এর দায়িত্ব এড়ানো রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago