দুটি ভোটার কার্ড তেজস্বী যাদবের, নির্বাচন কমিশনের নোটিশের পর দায়ের পুলিশি অভিযোগ

খবর লাইভ : বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব আবারও বিতর্কের কেন্দ্রে। সংশোধিত ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়েছে বলে সম্প্রতি সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। তবে সেই অভিযোগ ঘিরে নতুন মোড় নেয় বিতর্ক। প্রকাশ্যে আসে, তেজস্বীর নামে রয়েছে দু’টি আলাদা এপিক নম্বর। এর জেরে তাঁকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। এরপর এবার পাটনার দিঘা থানায় দায়ের হল পুলিশি অভিযোগ।

কী বলেছিলেন তেজস্বী?

শনিবার, বিহারে ভোটার তালিকার বিশেষ সমীক্ষার আবহে, এক সাংবাদিক বৈঠকে তেজস্বী দাবি করেন, খসড়া তালিকায় আমার নামই নেই। আমি যদি তালিকায় না থাকি, তাহলে ভোটই বা দেব কীভাবে? লড়বই বা কীভাবে? তিনি জানান, তাঁর ভোটার কার্ডের এপিক নম্বর আরএবি২৯১৬১২০।

কমিশনের পাল্টা তথ্য

কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, তেজস্বীর সঠিক এপিক নম্বর আরএবি০৪৫৬২২৮ এবং তাঁর নাম ঠিকই রয়েছে ২০৪ নম্বর বুথকেন্দ্র। ঠিকানা বিহার অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটির লাইব্রেরি বিল্ডিং, ক্রমিক নম্বর ৪১৬। এরপরই নির্বাচন কমিশন তেজস্বীকে নোটিশ পাঠায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগে। তাঁকে পুরনো ভোটার কার্ড ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আইনজীবীর অভিযোগ রাজনৈতিক লাভের উদ্দেশ্যে?

এবার রাজীব রঞ্জন নামে এক আইনজীবী দিঘা থানায় তেজস্বীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর প্রশ্ন, একজন জনপ্রতিনিধির নামে কিভাবে দু’টি ভোটার কার্ড থাকতে পারে? যদিও এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি, তবে প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক প্রভাব ও জল্পনা

এই ঘটনার জেরে প্রশ্ন উঠছে, তেজস্বীর রাজনৈতিক ভবিষ্যৎ কি ঝুঁকির মুখে? বিশেষ করে বিহারের রাঘোপুর আসনে, যা তাঁর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে কি এবারও সহজ জয় সম্ভব হবে?

এখন দেখার বিষয়, নির্বাচন কমিশনের তদন্ত এবং পুলিশের পদক্ষেপে শেষ পর্যন্ত তেজস্বীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago