খবর লাইভ : রাশিয়া থেকে তেল আমদানিকে কেন্দ্র করে ফের ভারতের প্রতি কড়া বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারত শুধুমাত্র বিপুল পরিমাণে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে না বরং সেই তেল খোলা বাজারে বেশি দামে বিক্রি করেও লাভ করছে। ইউক্রেন যুদ্ধের আবহে এমন ভূমিকার কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, ভারতীয় পণ্যের উপর আমরা শুল্ক আরও অনেক বাড়াব।
ট্রাম্প প্রশাসনের তরফে ইতিমধ্যেই ভারতের আমদানি পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পদক্ষেপের পেছনে অন্যতম কারণ হল ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে এবং এর মাধ্যমে পরোক্ষভাবে রাশিয়ার অর্থনীতিকে সহায়তা করছে।
তবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বও লক্ষ্য করা যাচ্ছে। গত শনিবারই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে, রাশিয়া থেকে তেল আমদানি কমানোর জন্য ভারতের তেল সংস্থাগুলির প্রশংসা করেন ট্রাম্প নিজেই। এর মাত্র কয়েক দিনের ব্যবধানে আবার শুল্ক বৃদ্ধির হুমকি দেওয়ায়, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ট্রাম্পের অবস্থান নিয়ে।
এদিকে ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, দেশের জ্বালানি ক্রয় পুরোপুরি বাজারের পরিস্থিতি ও জাতীয় স্বার্থ দ্বারা নির্ধারিত হয়। কোনও ভারতীয় তেল সংস্থা রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেছে, এমন তথ্য সরকারের কাছে নেই বলেও জানানো হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনৈতিক প্রবাহ রোধে মরিয়া আমেরিকা। সেই কৌশলের অংশ হিসেবেই ভারত ও চিনের উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন, যাতে তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে। তবে ভারতের দিক থেকে এখনও পর্যন্ত কোনও পাল্টা শুল্ক বা কূটনৈতিক প্রতিক্রিয়া আসেনি।
ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে। ভারতীয় কর্তৃপক্ষের মতে, তারা সর্বদা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে তেলের বাজার ধরতে রাশিয়া যুদ্ধ চলাকালীন বিশ্ববাজারে তাদের তেলের দাম অনেকটাই কমিয়ে দিয়েছে। ভারত ও চিন রাশিয়ার তেলের অন্যতম ক্রেতা। সেখানেই আপত্তি মার্কিন প্রশাসনের। তারা চাইছে এই দুই দেশই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করুক। যাতে রাশিয়া আর্থিক চাপের মুখে পড়ে। সেই কারণেই ভারতের উপর জরিমানা ও বর্ধিত শুল্ক জারি করেছেন ট্রাম্প।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…