খবর লাইভ : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোচবিহার সফর ঘিরে তৈরি হল চরম উত্তেজনা। মঙ্গলবার নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় কালো পতাকা দেখিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। অভিযোগ, বিক্ষোভের মাঝেই শুরু হয় হামলা। ইট, লাঠি ও বাঁশ নিয়ে শুভেন্দুর কনভয়ের ওপর চড়াও হয় একদল উত্তেজিত জনতা। ঘটনাস্থলে থাকা একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
এইদিন কোচবিহারে পুলিশ সুপারের অফিস অভিযানে আসেন শুভেন্দু অধিকারী। আগাম নিরাপত্তার ব্যবস্থা থাকলেও হঠাৎ করেই খাগড়াবাড়ি এলাকায় জড়ো হয়ে যান বহু তৃণমূল কর্মী। শুভেন্দুর কনভয় এগোতেই শুরু হয় কালো পতাকা প্রদর্শন। তার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীরা ইট ছুঁড়ে মারেন, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, ভাঙচুর করা হয় কনভয়ের গাড়ি।
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। যদিও সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, তৃণমূল কংগ্রেস উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে। পুলিশের সাহায্য নিয়ে পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, মন্ত্রী উদয়ন গুহ বলেন, বিক্ষোভ গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে, এবং ভবিষ্যতেও হবে।
বর্তমানে পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এলাকা জুড়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…