উত্তরাখণ্ডে ফের মেঘ ভেঙে ভয়াবহ হড়পা বান, প্রবল ধসে মৃত চার

খবর লাইভ : উত্তরাখণ্ডে আবারও প্রকৃতির তাণ্ডব। উত্তরকাশী জেলার থারালি গ্রামে মেঘ ভেঙে ভয়াবহ হড়পা বান নেমে এসেছে। আচমকা পাহাড়ের উপর দিয়ে বয়ে আসা প্রবল জলস্রোত, কাদা ও পাথরের ঢল গোটা এলাকা জুড়ে চরম বিপর্যয় সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ আকাশ ভেঙে পড়ার মতো বৃষ্টি শুরু হয়, আর তার কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি নদী ভয়াবহ রূপ নেয়। শুধু জল নয়, সেই সঙ্গে পাহাড় ভেঙে নামতে থাকে কাদা ও পাথরের স্রোত। মুহূর্তের মধ্যেই ভেসে যায় একাধিক বাড়ি। এখনও পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ৬০ জন, যাঁদের মধ্যে বহু স্থানীয় বাসিন্দা ছাড়াও রয়েছেন পর্যটক।

একটি ভাইরাল ভিডিওয় ধরা পড়েছে সেই মর্মান্তিক দৃশ্য, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা বাড়িগুলি কীভাবে হুড়মুড়িয়ে মাটিতে মিশে যাচ্ছে, আর সেগুলিকে টেনে নিয়ে যাচ্ছে নিচের দিকে গর্জে ওঠা নদী। এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ।

স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকারী দল ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে। চলছে উদ্ধার অভিযান। তবে দুর্গম এলাকা হওয়ায় ত্রাণ ও উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

উল্লেখযোগ্য, বিগত কয়েক বছর ধরে উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে হড়পা বান, একটি প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নির্মাণকে অনেক বিশেষজ্ঞ এই ধরণের বিপর্যয়ের জন্য দায়ী করছেন।

বর্তমানে এলাকাজুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago