খবর লাইভ : উত্তরপ্রদেশের লখনউয়ে নির্মিত হতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা শক্তির অন্যতম প্রতীক ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নতুন উৎপাদন কেন্দ্র। বারাণসীতে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তথ্য জানিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন।
প্রধানমন্ত্রী বলেন, লখনউয়ে তৈরি হবে শক্তিশালী ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। পাকিস্তান যদি আবার কোনও রকম সন্ত্রাসবাদী তৎপরতায় মদত দেয় কিংবা পাপ করার সাহস দেখায়, তাহলে এই মাটিতেই তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই জবাব দেওয়া হবে।
সম্প্রতি সম্পন্ন হওয়া ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, ওই অভিযানের সময় গোটা বিশ্ব ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির দক্ষতা প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি এখন বিশ্বের কাছে প্রমাণিত। ব্রহ্মস তো এমন এক অস্ত্র, যার নাম শুনলেই শত্রুপক্ষ কাঁপে।
প্রতিরক্ষা শিল্পে উত্তরপ্রদেশের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, বড়বড় প্রতিরক্ষা সংস্থাগুলি এখন উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডোরে নিজেদের ইউনিট গড়ে তুলছে। এখানেই তৈরি অস্ত্র ভবিষ্যতে ভারতীয় সেনার অন্যতম ভরসা হয়ে উঠবে।
বিশ্ব রাজনীতিতে চলমান অস্থিরতা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। জানান, ভারতকে আরও সাবধান হতে হবে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। আমরা দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগিয়ে চলেছি।
বারাণসীতে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম সফর ‘অপারেশন সিঁদুর’-এর পর। একদিকে জাতীয় নিরাপত্তা, অন্যদিকে অর্থনৈতিক আত্মনির্ভরতাকে সামনে রেখে মোদির এই বক্তব্য রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…