ভয়াবহ আগুনে পুড়ে ছাই দে’জ মেডিক্যাল ফ্যাক্টরি

খবর  লাইভ : আজ বিকেলে দক্ষিণ কলকাতার বন্ডেল গেট এলাকা দে’জ মেডিক্যালের ওষুধ উৎপাদন কারখানায় আগুন লাগে। বিশেষ করে কারখানাটিতে প্রচুর পরিমাণ দাহ্য রাসায়নিক ও উপাদান যুক্ত থাকায় আগুন মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করে, সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ।

১১টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও দমকল কর্মীরা সরাসরি আগুনের উৎসস্থলে পৌঁছাতে ব্যর্থ হন লেলিহান শিখা ও ঘন ধোঁয়ার কারণে ।
স্থানীয় জেলা প্রশাসন জানিয়েছে, ছোট রাস্তা ও ঘিঞ্জি এলাকা আগুন নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করেছিল। এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি বা হতাহত হয়েছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার সময় যারা সেখানে ছিলেন, সবাই নিরাপদে বের হন ।

বিবৃতি ও প্রতিক্রিয়া:

স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন, প্রথম দিকে ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত দমকল বিভাগে ফোন করা হয়, কিন্তু ছোট রাস্তা ও রাসায়নিক উপস্থিতির কারণে তীব্র অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে রীতিমতো বেগ পেতে হয় দমকলকর্মীদের।

দমকল মন্ত্রী, সুজিত বসু এ বিষয়ে জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও দমকল কর্মীরা জীবন বাজি রেখে কাজ করেছেন। তবে অনেক দোকান ও কারখানাই নিয়ম মেনে তৈরি না হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে দেরি হয় ।

কর্তৃপক্ষ এখনও আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করছে। যদিও হতাহতের খবর না পাওয়া গেলেও পুর এলাকায় বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর পকেট ফায়ার চিহ্নিত করে শীতলকরণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দমকল কর্তারা

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago