খবর লাইভ : আন্তর্জাতিক রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা। রাশিয়ার বিরুদ্ধে সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, রাশিয়া লাগাতার উসকানিমূলক ভাষা ব্যবহার করছে, যার জবাব দিতে তিনি দুটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ ট্রাম্প লেখেন, রাশিয়া খুবই উসকানিমূলক কথা বলছে। শব্দের গুরুত্ব অনেক, তা যেন ফলভোগে পরিণত না হয়। প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভের মন্তব্যের জবাবে আমি দুইটি পারমাণবিক সাবমেরিন নির্দিষ্ট অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি।
সম্প্রতি ভারত এবং রাশিয়ার বিরুদ্ধে আমদানি শুল্ক বৃদ্ধি করে ট্রাম্প মন্তব্য করেন, দু’দেশেরই অর্থনীতি মৃতপ্রায়। আমেরিকা ভারতের সঙ্গে বাণিজ্য কম করে, কারণ ওরা অত্যধিক শুল্ক নেয়। রাশিয়ার সঙ্গেও বাণিজ্য প্রায় নেই বললেই চলে। ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় রাশিয়া ও ভারত দুই দেশই।
রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমানে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের মন্তব্যকে ব্যঙ্গ করে বলেন, ট্রাম্পের বোঝা উচিত, ‘ডেথ’ আর ‘ডেঞ্জারাস’ শব্দের মধ্যে পার্থক্য। তাকে আরও কয়েকটা জম্বি সিনেমা দেখা দরকার। ‘ডেথ হ্যান্ড’-এর ক্ষমতা কেমন, তাও বুঝে নিক।
এই মন্তব্যেই ক্ষুব্ধ হন ট্রাম্প। এরপরই পরমাণু সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। তাঁর বক্তব্য, “শব্দ কখনও কখনও এমন কিছু ঘটিয়ে দেয়, যা কেউ চায় না। আশা করি, রাশিয়া সেই পথে হাঁটবে না।
বিশেষজ্ঞদের মতে, এই বিবৃতি শুধুমাত্র আমেরিকা-রাশিয়া দ্বন্দ্বকেই উস্কে দেয়নি, বরং গোটা বিশ্বের কাঁধে নতুন করে পরমাণু যুদ্ধের শঙ্কা চেপে বসিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…