খবর লাইভ : তরুণ সমাজকে টার্গেট করে সামাজিক মাধ্যম ব্যবহার করে সন্ত্রাসবাদী বার্তা প্রচারের অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয়েছেন আল-কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার অন্যতম শীর্ষ সদস্যা সামা পারভিন। অভিযুক্ত তরুণী ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও গত তিন বছর ধরে বেঙ্গালুরুর মনোরমাপাল্যা এলাকায় বসবাস করছিলেন।
গুজরাটের সন্ত্রাসদমন শাখা সামাকে গ্রেফতার করে। তদন্তে উঠে এসেছে, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে নানা চরমপন্থী বার্তা ছড়িয়ে সন্ত্রাসে উস্কানি দিতেন তিনি। বেশ কয়েকটি উগ্রবাদী ইনস্টাগ্রাম চ্যানেলে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল বলেই দাবি তদন্তকারীদের।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি আল-কায়দার যোগসূত্রে গুজরাট, নয়ডা ও দিল্লি থেকে চার যুবক মহম্মদ ফইক, মহম্মদ ফরদিন, মোদাসার সইফুল্লা কুরেশি ও জেশান আলিকে গ্রেফতার করা হয়। তাদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। এঁদের মধ্যে ফরদিনের মোবাইল ও নথিপত্র খতিয়ে দেখে সামার নাম উঠে আসে তদন্তকারীদের সামনে। সেখান থেকেই তাঁর হদিস মেলে।
অভিযোগ, এই পাঁচ সদস্যের একটি গোষ্ঠী ভারতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। সামার নিয়মিত যোগাযোগ ছিল সীমান্তের বাইরে সক্রিয় বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গেও। ফরদিনের কাছ থেকে আল-কায়দার মতাদর্শ সংক্রান্ত বই, নিষিদ্ধ লিফলেট ও ‘অপারেশন সিঁদুর’-বিরোধী প্রচারনামূলক সামগ্রীও উদ্ধার হয়েছে।
তদন্তকারীরা দাবি করছেন, সামা ছিলেন এই চক্রের অন্যতম প্রধান পরিকল্পনাকারী। তাঁকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে গুজরাটে নিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত।
পুলিশ এখন তাঁর অনলাইন যোগাযোগ, সম্ভাব্য আর্থিক লেনদেন ও সম্ভাব্য হামলার ছক সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে। তদন্তে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য, এমনটাই মনে করছে গোয়েন্দারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…