দুই দেশের ভোটার কার্ডসহ বাংলাদেশি নাগরিক গ্রেফতার, ১৬ বছর ধরে ক্যানিংয়ের বাসিন্দা

 খবর লাইভ : অবৈধ অনুপ্রবেশ ও দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আকবর আলি মোল্লা, যিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ক্যানিং থানার পুলিশ ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালি ভান্ডারিপাড়া এলাকা থেকে আকবরকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

ধৃতের কাছ থেকে দুটি আলাদা ভোটার কার্ড উদ্ধার হয়েছে। একটি বাংলাদেশের, যেখানে নাম দেওয়া রয়েছে মহম্মদ আকবর আলি গাজি। অন্যটি ভারতের, যেখানে তিনি পরিচিত আকবর আলি মোল্লা নামে। পুলিশের অনুমান, দীর্ঘ ১৬ বছর ধরে তিনি ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং এদেশের ভোটার তালিকায় নামও অন্তর্ভুক্ত করেছেন।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানিয়েছে, কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলেন, কীভাবে ভারতীয় পরিচয়পত্র তৈরি করলেন এবং সরকারি নথিতে নাম অন্তর্ভুক্ত করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কোনও দালাল বা চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্তাধীন।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল থেকে একাধিক বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছেন। প্রশাসনের দাবি, এসব অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও জাল পরিচয়পত্র তৈরির একটি সক্রিয় চক্র কাজ করছে। এই ‘অনুপ্রবেশচক্র’ রুখতে তৎপর পুলিশ। তারা জানিয়েছে, যাঁরা অনুপ্রবেশে সাহায্য করছেন বা আশ্রয় দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago