খবর লাইভ : জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে এক যুবতীকে গ্রেফতার করেছে গুজরাতের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। ধৃতের নাম সামা পারভিন (৩০)। বুধবার তাঁর গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সঙভি।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সামা অনলাইনে সক্রিয়ভাবে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপে যুক্ত ছিলেন। গুজরাট এটিএস-এর দাবি, তাঁর মোবাইল থেকে পাকিস্তানের একাধিক উচ্চপদস্থ ব্যক্তির নম্বর পাওয়া গিয়েছে, যাঁদের সঙ্গে তিনি নিয়মিত কথোপকথনে লিপ্ত ছিলেন।
এটিএস সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত সামা আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও গত তিন বছর ধরে বেঙ্গালুরুতে ভাইয়ের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। আগে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন, তবে সম্প্রতি তিনি কর্মহীন ছিলেন। প্রতিবেশীদের দাবি, সামা অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতেন, তাঁর আচরণে কোনও সন্দেহজনক কিছু চোখে পড়েনি।
সামার গ্রেফতারিতে তদন্তে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। গত কয়েক দিনের মধ্যে এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করল গুজরাট এটিএস, যাঁদের সবার বিরুদ্ধে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে। এর আগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দিল্লির মহম্মদ ফইক, আহমেদাবাদের মহম্মদ ফরদিন, মোদাসার সইফুল্লা কুরেশি এবং নয়ডার জেশান আলি।
এটিএস জানায়, এই চক্রটি যৌথভাবে ভারতে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছিল। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রামের মাধ্যমে তারা ধর্মীয় উসকানি ও বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। ফরদিনের কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের বইপত্র এবং ‘অপারেশন সিঁদুর’-এর বিরুদ্ধে আল কায়দার মতাদর্শ সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ইউএপিএ ১৩, ১৮, ৩৮ ও ৩৯ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা-র ১১৩, ১৫২, ১৯৬ ও ৬১ ধারায় মামলা রুজু হয়েছে। সামা পারভিনকে বুধবার আদালতে তোলা হয় এবং তাঁর রিমান্ড চেয়ে আবেদন জানায় তদন্তকারী সংস্থা।
গোটা ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারাও তদন্তে যুক্ত হয়েছে বলে সূত্রের খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…