৩১ জুলাই পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস, রাজ্যজুড়ে ফের হলুদ সতর্কতা জারি

খবর লাইভ : রাজ্যজুড়ে ফের সক্রিয় বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী ৩১ জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টিপাত। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর জেরে রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থানকারী ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পশ্চিমে সরছে। আগামী এক-দু’দিনের মধ্যে এটি দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নেবে এবং মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হবে। তবে ততদিন পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকবে মৌসুমি বায়ু।

দক্ষিণবঙ্গে সতর্কতা

নদীয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩১ জুলাই পর্যন্ত। ২৭ জুলাই থেকে হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদীয়া এবং বর্ধমানের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও দমকা হাওয়া (ঘণ্টায় ৩০–৪০ কিমি)।

পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ সংলগ্ন জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। এইসব জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, মালদা, দক্ষিণ ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ, ২৭ জুলাই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উপকূলবর্তী জেলায় সতর্কতা

বাংলা ও ওড়িশা উপকূলে সমুদ্র থাকবে উত্তাল। ঢেউয়ের উচ্চতা পৌঁছাতে পারে ৩.২ মিটার পর্যন্ত। তাই ২৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago