খবর লাইভ : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তিনি জানান, হরিয়ানা রাজ্যে কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য জায়গা নেই। যত দ্রুত সম্ভব, সকলকে চিহ্নিত করে রাজ্য থেকে বিতাড়িত করা হবে।
একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন সাইনি। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য বাংলাদেশিদের পাশে দাঁড়াচ্ছেন। এতে দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সাইনির বক্তব্য, জাতীয় নিরাপত্তা লঙ্ঘনকারীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতি শুধু দুর্ভাগ্যজনক নয়, বরং তা দেশের স্বার্থবিরোধী। তুষ্টিকরণ এবং ভোটের স্বার্থে এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, ভারতের ঐক্য, সার্বভৌমত্ব এবং সংবিধানবিরোধী কোনও কাজ হরিয়ানায় বরদাস্ত করা হবে না। রাজ্যের প্রতিটি নাগরিকের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।
হরিয়ানার গুরুগ্রাম পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আটজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। তাদের শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। রাজ্য জুড়ে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযানও শুরু হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিযায়ী বাঙালি শ্রমিকদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের হয়রানি করা হচ্ছে এবং বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার করা হচ্ছে।
এই ইস্যুতে ফের সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের আগে ‘অনুপ্রবেশ’ প্রশ্নে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…