খবর লাইভ : পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল বিসিসিআই। এমনকি বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন, আইসিসিকে অনুরোধ করা হবে যেন ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়। তবে সেই অবস্থান থেকে সরে এসে এবার এশিয়া কাপের সূচিতে একসঙ্গে একই গ্রুপে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে।
প্রকাশিত এশিয়া কাপের নতুন সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে এবং তাদের মধ্যে ম্যাচও নির্ধারিত হয়েছে। এর পর থেকেই শুরু হয়েছে বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশের বক্তব্য, বিসিসিআই রাজস্বের জন্য নীতিগত অবস্থান থেকে সরে এসেছে। আবার কারও মতে, বয়কটের কথা বলেও নিজেরাই ইউ-টার্ন নিল বোর্ড।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে সীমান্তপারে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল। সেই পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়।
তবে কয়েক মাসের মধ্যেই সেই কড়া অবস্থান নরম করে ফেলেছে বিসিসিআই। জানা গিয়েছে, সম্প্রচার সংস্থা ও বিজ্ঞাপনদাতাদের চাপেই সম্ভবত ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে এশিয়া কাপ থেকে প্রত্যাশিত বিজ্ঞাপন আয় সম্ভব নয় এবং এই দিকটি গুরুত্ব দিয়েই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে বলে ধারণা বিশ্লেষকদের।
উল্লেখ্য, এশিয়া কাপের আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে জয় শাহের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তাঁর সময়ে ভারতের সঙ্গে বোঝাপড়ার পথে এগোয় আয়োজন প্রক্রিয়া। ঢাকায় হওয়া বৈঠকে ভারতীয় প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না থাকলেও পরে অনলাইনে বৈঠকে অংশ নেন এবং ম্যাচ খেলতে রাজি হন।
এই সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কেউ কেউ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাকও দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিল ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…