খাটিয়ায় মুমূর্ষু রোগীকে নিয়ে যেতে হল হাসপাতালে, মুর্শিদাবাদে রাস্তার বেহাল দশায় তোলপাড়

খবর লাইভ : আবারও মুর্শিদাবাদে খাটিয়ায় রোগী বহনের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কী ভয়াবহ অবস্থায় রয়েছে রাজ্যের বহু গ্রামের রাস্তাঘাট। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ)।  এলাহাবাদ গ্রামে রাস্তার এমন বেহাল দশা যে, অ্যাম্বুলেন্স তো দূর, ছোটখাটো যানবাহনও প্রবেশ করতে পারছে না। ফলে বাধ্য হয়েই মুমূর্ষু রোগীকে খাটিয়ায় শুইয়ে কাঁধে করে নিয়ে যেতে হল হাসপাতালে।

ঘটনাটি মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের উমরাপুর পঞ্চায়েত এলাকার অন্তর্গত এলাহাবাদ গ্রামের। ভিডিওটি ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে চাঞ্চল্য। ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যাচ্ছে, এক মুমূর্ষু রোগীকে খাটিয়ায় শুইয়ে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। গ্রাম থেকে উমরাপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা কার্যত যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে ঢোকার একমাত্র কংক্রিট রাস্তা তৈরি হয়েছিল প্রায় তিন-চার বছর আগে। কিন্তু চলতি বর্ষায় ঝাড়খণ্ড থেকে অতিরিক্ত জল এসে এলাকা জলমগ্ন করে দেয়। জলমগ্ন অবস্থায় রাস্তায় ফাটল ধরে এবং কিছু অংশ ভেঙেও পড়ে। বারবার পঞ্চায়েতে জানানো হলেও কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

পঞ্চায়েত প্রধান রাবিকুল ইসলাম জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টির জেরে রাস্তার ক্ষতি হয়েছে। আমরা দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছি।

তবে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর এক চিত্র। বর্ষা এলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকা অথচ প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি কোনও ব্যবস্থা নেওয়া হয় না। তারা অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, এই প্রথম নয়। কিছুদিন আগেই সুতি-১ ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের পারাইপুর গ্রামে রাস্তার বেহাল দশার কারণে এক অন্তঃসত্ত্বা মহিলাকে খাটিয়ায় তুলে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসে এবং রাস্তা সংস্কারের কাজ শুরু হয়।

এলাহাবাদ গ্রামে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় প্রশ্ন উঠছে, ভাইরাল না হলে কি প্রশাসনের ঘুম ভাঙে না?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago