রাজ্য বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

খবর লাইভ : ধর্ষণের মতো ঘটনা রুখতে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে রাজ্য বিধানসভায় নয়া বিল এনেছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই ‘অপরাজিতা বিল’ অনুযায়ী, শিশু-নারীদের ধর্ষণ, ধর্ষণের পর খুন, এসব গুরুতর ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গত বছর বিধানসভায় ওই বিল পাশ হওয়ার পর তা পাঠানো হয় রাজভবনে। তারপর সেটি ছিল রাষ্ট্রপতির কাছে। সেই বিল আবার ফিরে গেল রাজ্য সরকারের কাছে। রাষ্ট্রপতি ভবনের তরফে দাবি করা হয়েছে, ওই বিল সংবিধানের নির্দিষ্ট কিছু বিধির পরিপন্থী। এমনকী শীর্ষ আদালতের রায়েরও পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

গত বছর আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ। প্রতিবাদে শামিল হয় সাধারণ মানুষ। এরপর বিধানসভায় ‘অপরাজিতা বিল’ আনে রাজ্য সরকার। বিধানসভায় সেই বিল পাশ হয়। বর্তমানে যে আইন আছে তার থেকেও কড়া শাস্তির কথা বলা হয় ওই বিলে। তাতেই কেন্দ্রের আপত্তি রয়েছে বলে সূত্রের খবর। ‘অপরাজিতা বিলে’ ধর্ষণের মতো অপরাধে দোষীর সর্বোচ্চ ফাঁসির সাজা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

বিল পাশের পর অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয়। রাজ্যপাল স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হয়ে কার্যকর করা যেত। কিন্তু বাস্তবক্ষেত্রে তা হয়নি। রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই বিলটি বিবেচনার জন্য পাঠিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে বিল। এরপরেই কঠোরতম সাজা কার্যকরের পথ বন্ধ করে বিলটি ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি।

বিল ফেরত পাঠানোর পরই সরব হয়েছে তৃণমূল। চলতি বছরের শুরুতে তৃণমূলের প্রতিনিধিদল রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করে অপরাজিতা বিল দ্রুত পাশ করানোর আর্জি জানিয়েছিল। তৃণমূলের মহিলা সাংসদেরাও পরে আবার রাষ্ট্রপতির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশের অনুষ্ঠানে গিয়ে একই দাবি জানিয়ে এসেছিলেন। 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago