বাংলা সহ পাঁচ রাজ্যে রেড অ্যালার্ট, আগামী ৪৮ ঘণ্টা প্রবল বৃষ্টিতে কাঁপবে ১৪ রাজ্য

খবর লাইভ : সুস্পষ্ট নিম্নচাপ বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এর অভিমুখ। আগামী দু’দিনে এই সিস্টেম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে এটি উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে চলে যাবে। জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কায় তৎপরতায় প্রশাসন, মাইকিং, ত্রাণ সামগ্রী, আশ্রয়, শুকনো খাবার ইত্যাদি হাতের কাছে রাখা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ, একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি। কলকাতা, হুগলি, হাওড়ায় অতিভারী বৃষ্টি। বাংলা-সহ পাঁচ রাজ্যে ‘রেড অ্যালার্ট’।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বিহার, ওড়িশা, ঝারখণ্ডে। উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদে। অন্যদিকে, দিল্লি-এনসিআর-এ আর্দ্র তাপ জনজীবনকে কঠিন করে তুলছে। দিল্লিতে মাঝেমধ্যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে কেরল, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং ছত্তিশগড়-সহ অনেক রাজ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা।
রেড অ্যালার্ট জারি হয়েছে একাধিক রাজ্যে। প্রবল বৃষ্টির সতর্কতা ছত্রিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কন গোয়া ও মধ্য মহারাষ্ট্র ওড়িশা, বিদর্ভে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলঙ্গানা, ঝাড়খণ্ড, কেরল, মাহে ও মধ্যপ্রদেশে।
ভারী বৃষ্টির জন্য সতর্কতা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে। জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি অন্ধ্রপ্রদেশ, গুজরাত, রাজস্থান, কেরল, মাহে, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং উত্তরাখণ্ডে। তামিলনাড়ু, পণ্ডিচেরি, কড়াইকালেও ভারী বৃষ্টি।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বিহার, ওড়িশা, ঝারখণ্ডে। উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অন্ধপ্রদেশ, তেলঙ্গানা, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, ছত্তিশগড়, গুজরাত, ঝাড়খণ্ড, কঙ্কন, গোয়া, মহারাষ্ট্র। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য আরব সাগরে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর-পশ্চিম আরব সাগরের ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্র। প্রতি ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হইবে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিম মধ্য আরব সাগরে সমুদ্র উত্তাল হবে। কেরল কর্ণাটক এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় সমুদ্রে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। উত্তর আন্দামান সাগরে ও সমুদ্র উত্তাল হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago