খবর লাইভ : নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলাকারীদের উদ্দেশে তির্যক মন্তব্য করেন বিচারপতিরা, আপনারা কারা? যোগ্য না অযোগ্য? অযোগ্যদের তো আগেই বাদ দেওয়া হয়েছে।
বিচারপতি কুমার স্পষ্ট ভাষায় জানান, আমরা কখনও বলিনি আগের বিধি মেনেই নিয়োগ করতে হবে। আমাদের রায়ে বলা হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত কমিশন নিতে পারে, কারণ এটি একটি দায়িত্বপ্রাপ্ত সংস্থা।
আদালত আরও জানায়, মামলাকারীরা নিয়োগের জন্য নির্বাচিতই হননি, ফলে তাদের দাবির কোনও গ্রহণযোগ্যতা নেই। ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মামলাটি প্রত্যাহার করার আবেদন জানালেও, আদালত তা প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলা খারিজই করা হবে।
বিচারপতিরা কড়া ভাষায় বলেন, সুপ্রিম কোর্ট কি জুয়া খেলার জায়গা? শুনানি একবার শুরু হয়ে গেলে তা মাঝপথে তুলে নেওয়া যায় না। এটি দুর্ভাগ্যজনক আচরণ।
প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল করে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট ২৫,৭৩৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে। সেই রায়ে বর্তমান মামলার বিচারপতি কুমার নিজেও ছিলেন অংশীদার। সোমবারের শুনানিতে তিনি বলেন, সে সময় প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেই রায় ঘোষণা করা হয়েছিল। আমি সেই রায়ে সম্মতি দিয়েছিলাম। আজও সেই অবস্থানে অনড়।
চাকরি হারানোদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়াতেও আপত্তি জানিয়ে হাই কোর্টে যান অনেক প্রার্থী। একক বেঞ্চ এবং পরবর্তীতে ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দেয়। তার পরেই মামলাকারীরা সুপ্রিম কোর্টে যান, যেখানে আদালত ফের জানিয়ে দিল, কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপের অবকাশ নেই।
এই মামলায় ‘বঞ্চিত’দের পক্ষে ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম। অন্যদিকে, এসএসসির পক্ষে আইনি লড়াইয়ে ছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আদালতের পর্যবেক্ষণ, দ্রুত শূন্যপদ পূরণ করাই এখন সবচেয়ে জরুরি। দীর্ঘসূত্রিতা পরিস্থিতি আরও জটিল করে তুলবে, তাই আইন অনুযায়ী কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…