বাংলা মাথা নত করবে না, শহিদ দিবসের মঞ্চে ভাষা আবেগে শান মমতার

খবর লাইভ : এবারের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভামঞ্চ থেকে ফের কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে কড়া আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বাংলায় পরিবর্তন এলেই উন্নয়ন হবে’ মন্তব্যের কড়া জবাব দেন তিনি। বলেন, ‘আপনি ১১ বছর ধরে দিল্লির ক্ষমতায় রয়েছেন, কী উন্নয়ন করলেন? দু’কোটি চাকরির কথা বলেছিলেন, ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কালো টাকা ফিরিয়ে আনার কথা বলেছিলেন, তার একটাও রাখেননি। উলটে বাংলার একশো দিনের কাজ, বাড়ি নির্মাণ ও রাস্তাঘাটের প্রকল্প বন্ধ করে দিয়েছেন।’

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বছরের শেষ ২১ জুলাই সমাবেশে বাংলার আবেগকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দেন তৃণমূল নেত্রী। মঞ্চ থেকে সরাসরি ‘বিজেপি হটাও’ স্লোগানে কেন্দ্রীয় সরকারকে উৎখাতের ডাক দেন তিনি।

এদিন বাংলাভাষা ও বাঙালিদের সম্মানের প্রশ্নে কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘বাংলা ভাষায় কথা বলার অপরাধে আমাদের রাজ্যের মানুষকে অন্য রাজ্যে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। মরতে পারি, কিন্তু বাংলা ভাষার উপর আক্রমণ মেনে নেব না।’ কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীর বিরুদ্ধে অসমের ফরেন ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠানোর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন, ‘অসম সামলাতে পারছেন না, আবার বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি তৃণমূলকে সরাতে নির্বাচন কমিশনের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘তৃণমূলকে শেষ করা এত সহজ নয়। এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছাড়া হবে না।’ দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘প্ররোচনায় পা দেবেন না, সংগঠনের শক্তি দিয়ে লড়াই করুন।’

বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, বিধানসভা আন্দোলনের ফলাফল ঘোষণা পর্যন্ত সেই আন্দোলন চলবে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থার অপব্যবহারেরও তীব্র প্রতিবাদ জানান তিনি। বলেন, ‘ইডি-সিবিআই দিয়ে আমাদের দমন করা যাবে না। কতজনকে জেলে পাঠাবেন? তৃণমূল এখন বটবৃক্ষ হয়ে উঠেছে, একে উপড়ে ফেলা সহজ নয়।’

মতুয়া সম্প্রদায়ের উপর ‘অত্যাচারের’ অভিযোগ তুলে বিজেপির জবাবদিহি দাবি করেন মমতা। বলেন, ‘ওড়িশার রাস্তায় ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হল, তার উত্তর কে দেবে? এসব প্রশ্নের জবাব দিতেই হবে বিজেপিকে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago