খবর লাইভ : ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের বার্ষিক সভাকে কেন্দ্র করে এই প্রথমবার ‘জনদুর্ভোগ’কে মূল ইস্যু করে কড়া পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অতীতে গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব দিয়ে একই জায়গায় বিজেপির সভার অনুমতি দিলেও, এবার আদালত সভাস্থল ঘিরে কার্যত নতুন বার্তা দিয়েছে।
বামপন্থী আইনজীবী সংগঠনের মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছছন, আগামী বছর থেকে শহিদ মিনার বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো জায়গায় সভার কথা ভাবা উচিত। যদিও এটি পর্যবেক্ষণ, নির্দেশ নয়। তবে আদালতের নির্দেশনামায় কলকাতা পুলিশকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সোমবার কাজের দিনে জনসাধারণ যাতে ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
এর আগে ২০১৬ ও ২০২৩ সালে আদালত বিজেপিকে একই স্থানে সভার অনুমতি দিয়েছিল তৃণমূলের ২১ জুলাইয়ের উদাহরণ টেনে। সেই ধারাবাহিকতায় এবারও আদালতে বিষয়টি ওঠে। তবে এবার নজর ঘুরেছে গণতান্ত্রিক অধিকার থেকে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রার দিকেই।
রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া। বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর মতে, নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, তৃণমূল সভা করতেই পারে, তবে অন্যদেরও সেই অধিকার থাকতে হবে।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ও সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন। অফিসযাত্রীদের সংগঠনও জনদুর্ভোগ কমাতে এই পদক্ষেপকে সমর্থন করেছে। সোমবার ধর্মতলায় মহাসমাবেশ। নজর থাকবে আদালতের শর্ত মেনে কতটা স্বাভাবিক থাকে কলকাতার জনজীবন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…